সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

উত্তাল পেরুতে নিহত ৪২, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক :

সাম্প্রতি সময়ে উত্তাল পেরুতে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ জন। রাজধানী লিমা ও আরও তিনটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির বর্তমান সরকার। গত শনিবার গভীর রাতে এ ঘোষণা আসে। দেশটির প্রেসিডেন্ট দিনা বেলুয়ার্তের বিরুদ্ধে বিক্ষোভের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। খবর এনডিটিভি। সরকারি গেজেটে প্রকাশিত একটি আদেশ অনুসারে, শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকে জরুরি ব্যবস্থা ৩০ দিনের জন্য বলবৎ রাখার অনুমতি দেয়। স্থগিত করে রাখা হয়েছে আন্দোলন এবং সমাবেশের মতো বেশ কয়েকটি সাংবিধানিক অধিকার। রাজধানী ছাড়াও জরুরি অবস্থা জারি করা হয়েছে কসকো ও পুনো অঞ্চল এবং লিমা সংলগ্ন ক্যালাও বন্দরে। গত শনিবার পেরুজুড়ে ১০০টিরও বেশি রাস্তা অবরোধ করে রাখা হয়, বিশেষ করে বিক্ষোভের কেন্দ্রস্থল দক্ষিণে। এ ছাড়া লিমার আশেপাশেও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য কুসকো আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু করেছে, যা পেরুর পর্যটন খাতের জন্য গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, অভিশংসন ভোট ঠেকাতে কংগ্রেস ভেঙে দিয়ে শাসন করার অভিযোগ আসার পর তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে পদ থেকে অপসারণ করা হয়। এরপরেই ডিসেম্বরের শুরুতে সরকারবিরোধী গণবিক্ষোভ শুরু হয়। কাস্তিলোর সমর্থকরা নতুন নির্বাচন এবং বর্তমান নেতা বলুয়ার্তের অপসারণের দাবিতে দেশটির চারপাশে মিছিল করেছে এবং রাস্তায় ব্যারিকেড করেছে। প্রেসিডেন্ট বেলুয়ার্তে জোর দিয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি পদত্যাগ করবেন না।