সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

শিল্পী সমিতি প্রসঙ্গে যা বললেন নূতন

অনলাইন ডেস্ক :

অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বনভোজন। রাজধানীর অদূরে নরসিংদীর মাধবপুরের একটি রিসোর্টে শনিবার বনভোজন আয়োজন করে শিল্পী সমিতি। এ উপলক্ষে রাজধানীর বিএফডিসি থেকে সকালে ১০টি বাস ছেড়ে যায় মাধবপুরের উদ্দেশে। তবে এবারের শিল্পী সমিতির পিকনিকে দেখা যায়নি ববিতা, চম্পা, আলমগীর, মৌসুমী, ওমর সানী, পরীমনি, ডিপজল, আরিফিন শুভ, সিয়াম, রুবেল, নুসরাত ফারিয়া, পূজা চেরী, অরুণা বিশ্বাস, সুচরিতা, শাকিব খান, শবনম, অপু বিশ্বাস, বুবলী, ববি, নিরব, জিয়াউল রোশানকে। ছিলেন না এই সময়ের অভিনয়শিল্পী মিষ্টি জান্নাত, আঁচল, বিপাশা কবির, সুনেরা বিনতে কামাল, আশনা হাবিব ভাবনা। চলচ্চিত্র তারকা হিসেবে তুমুল জনপ্রিয়তা পাওয়া মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীরও দেখা মেলেনি। দেখা যায়নি তিশা, ঐশী, সালওয়াকে। একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা নূতন বলছেন, চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক তার নিজস্বতা হারিয়েছে। এই অভিনেত্রী নেতৃত্বের সমালোচনা করে বলেন, সাংগঠনিক দক্ষতা সবার হয় না বা সবাই তা নিয়ে জন্মায় না। অর্থ দিয়েও তা পাওয়া যায় না। তা ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। নেতৃত্বের অদক্ষতার কারণে পিকনিক তার নিজস্বতা হারিয়েছে―এমনটাই মনে করেন অভিনেত্রী। তিনি বলেন, এই দক্ষতার অভাবেই চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক তার নিজস্বতা হারিয়েছে। এভাবেই আস্তে আস্তে একনায়কতান্ত্রিকতার কারণে শিল্পীশূন্য সমিতি হবে। শুধু করার জন্য আর বলার জন্য, কোনো কিছু না ক ভালো।