সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘মহানগর’ সিরিজ নিয়ে একি বললেন মোশাররফ!

অনলাইন ডেস্ক :

শিরোনামটি মোটেই প্রতিবেদকের মন্তব্য নয়। কথাটি সরাসরি বলেছেন দেশের প্রথম সর্বোচ্চ জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’ নায়ক মোশাররফ করিম। যিনি ওসি হারুন চরিত্রে এই সিরিজে অভিনয় করে ২০২১ সালে দুই বাংলায় ভেসেছেন প্রশংসায়। মাঝে টানা এক বছর দম নিয়ে ফের নির্মাতা আশফাক নিপুণ পর্দায় হাজির করছেন তুখোড় ওসি হারুনকে। গত বুধবার রাতে রাজধানীর গুলশান ক্লাবের মঞ্চে দাঁড়িয়ে এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন মোশাররফ করিম। তিনিই শিরোনামের মন্তব্যটি করেন। পাশে নির্মাতা আশফাক নিপুণকে দাঁড় করিয়ে তার ভাষায়, ‘‘মহানগর’ শুটিং কখনোই আনন্দদায়ক ছিলো না। কারণ, এই সিরিজে আর্টিস্ট না নিয়ে বাদুড় নিলেই ভালো হতো। সারারাত জেগে বাদুড়রা কাজ করতো। পরে অ্যানিমেল চ্যানেলে বিক্রি করে দিলে, তাতে আর্টিস্ট পেমেন্ট লাগতো না। কম খরচে হয়ে যেতো।’’ ‘মহানগর’ প্রথম সিজন যারা দেখেছেন তারা এরমধ্যে টের পেয়েছেন মোশাররফ করিম কেন রাতজেগে বাদুড় দিয়ে অভিনয়ের কথা বলেছেন। কারণ, সিরিজটির সিংহভাগ দৃশ্য রাতে ধারণ করা। ‘মহানগর ২’ প্রসঙ্গে এরপর সিরিয়াসলি কথা বলেন মোশাররফ করিম। বলেন, ‘‘সিরিয়াসলি বললে ‘মহানগর’ শুরু থেকে এ পর্যন্ত পুরোটাই চ্যালেঞ্জ। শুটিংয়ের আগে পরে- সব মিলিয়ে। একটা টেনশন কাজ করে।’’ তবে সব টেনশন সামলে চলমান ওটিটি মাধ্যমটির প্রশংসাও করেন এই জাত অভিনেতা। বলেন, ‘এখন আমরা যারা ওটিটিতে কাজ করছি, নাটকেও করছি। দুটোর মধ্যে পার্থক্য হলো ওটিটি জায়গাটা বেশ সিরিয়াস। একটু সময় নিয়ে সিরিয়াসলি কাজটা করা যায় এখানে। একটা সময় যেটা আমরা মঞ্চে করতে পারতাম। প্রপার রিহার্সাল, যত সময়ই লাগুক। সেভাবে কাজ করা যায় এখন ওটিটিতে। যেটা নাটকে সম্ভব হয় না।’ নির্মাতা জানান, ‘মহানগর ২’-এর শুটিং শেষ। কাজটি করতে গিয়ে মোশাররফ করিম খানিক অসুস্থও হয়েছেন। তবে এখন বেশ সুস্থ অনুভব করছেন। চলছে সিরিজটির সম্পাদনার কাজ। যা দ্রুতই মুক্তি পাচ্ছে হইচই অ্যাপে।