সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

বিয়েবাড়ি থেকে ছবি শেয়ার করে বিপাকে শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই সমালোচিত হন টালি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাকে আক্রমণ করতে যেন মুখিয়ে থাকেন ভক্তরা। এবার এক বিয়েবাড়ি থেকে ছবি শেয়ার করে কটাক্ষের শিকার হলেন তিনি। সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় টালি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। সেই সিনেমার জন্য বেশ চর্চিত এ নায়িকা। তবে অভিনেত্রী হিসেবে শ্রাবন্তী যত না চর্চায় থাকেন তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে। সম্প্রতি বন্ধুর বিয়েতে গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে গিয়ে খুব স্বাভাবিকভাবেই বেশ কয়েকটি ছবি ক্লিক করেছেন অভিনেত্রী। সাধারণ মানুষের মতো শ্রাবন্তীও বিয়েবাড়িতে তোলা ছবি নিজের ইনস্টা হ্যান্ডলে শেয়ার করেছেন। ব্যস, তারপরই নেতিবাচক কমেন্টের বন্যা। ‘সতেরো নম্বর বিয়ের প্রস্তুতি’ বলে অভিনেত্রীকে খোঁচা দিয়েছেন এক নেটিজেন। লাল শাড়ি আর সুন্দর মেকআপ করেই বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত সবারই নজর কেড়েছে অভিনেত্রীর সাজ। বর-বউ চেয়ারে বসে সিঙ্গেল ছবি শেয়ার করতেই তীব্র কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। সেই ছবিতে নেটপাড়ার এক সদস্য লিখেছেন, ‘নাতি-নাতনিদের সঙ্গে বিয়ে হবে।’ কেউ আবার শ্রাবন্তীর অসফল বিবাহিত জীবনকে ইঙ্গিত করে লিখেছেন, ‘প্রজাপতি বসলে বিয়ে হয়, ফড়িং বসে প্রেম হয়। আমার তো মশা বসেছিল…এখন কী হবে।’ তবে শুধুই যে কটাক্ষের বাণে বিদ্ধ হয়েছেন এমনটা নয়, অনেকেই তার সৌন্দর্যের তারিফ করেছেন। বিয়েবাড়ির সাজে তাকে সুন্দর লাগছে বলে মন্তব্য করেছেন অনেকে।