সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গাইবান্ধায় বাস উল্টে নিহত১, আহত ১২

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১২ যাত্রী আহত হন।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর সড়কের জামাল হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ার কুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে। তিনি পেশায় একজন আইনজীবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজসহ স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানকে সাইড দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।