সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত, আহত ৮

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (২০ জানুয়ারী) এ ঘটনা ঘটে। এতে ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। ডেপুটি কমিশনার সামিউল্লাহ রয়টার্সকে বলেন, বোলান জেলার পেশি এলাকায় জাফর এক্সপ্রেস বোমা হামলার শিকার হয়েছে। এতে আটজন আহত হয়েছেন এবং ট্রেনের একটি ইঞ্জিনসহ আটটি বগি লাইনচ্যুত হয়েছে।ইতোমধ্যে শেষ খবর পাওয়া পযন্ত ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা পৌঁছেছেন। তবে হামলার এ ঘটনা পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।