সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা

অনলাইন ডেস্ক :

এক বাড়িতে থাকা দুই বোন। মাথার ওপর একই ছাঁদ হলেও দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা। একজন সংসারটাকে, সম্পর্কগুলোকে আগলে রাখতে চাইছে তো অন্যজন ছুটে যেতে চাইছে ঝলমলে চোরাবালির দিকে। এই ছুটে যাওয়ার মধ্যেই ঘটে যায় আলগা হয়ে আসে সম্পর্কের বন্ধনগুলো। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের। যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় যাপনের স্বাভাবিক আলোতে। আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে আসছে ফিল্ম নিকষ। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন। রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকা আরো অনেকে।