সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আবারো উপস্থাপনায় আফসানা মিমি

অনলাইন ডেস্ক :

শোবিজ অঙ্গনে অনেকটাই অনিয়মিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। কালেভদ্রে উপস্থাপনা করতে দেখা যায় তাকে। তাও আবার বিশেষ দিবসের কোনো অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর আবারো উপস্থাপনায় ফিরছেন এই অভিনেত্রী। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রীর উপস্থাপনা ও পরিচালনায় শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘জয়জয়ন্তী’। তরুণদের নানান ভাবনা নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এর প্রথম পর্বে রয়েছে বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা।
এতে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে তারা কেমন বাংলাদেশ চায়? বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাবও দেন আফসানা মিমি। নজরুল সৈয়দের গ্রন্থনায় আফসানা মিমির উপস্থাপনায় ‘জয়জয়ন্ততী’ অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে আগামীকাল শুক্রবার। এ বিষয়ে আরো জানা গেছে, শুক্রবারের পর থেকে অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ আগামীকাল শুক্রবার চ্যানেল আইতে প্রচারিত হবে।