সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রথমদিনেই সেঞ্চুরি করলেন বলিউড বাদশাহ

অনলাইন ডেস্ক :

অবশেষে ফিরলেন কিং খান। শুধু ফিরলেন বললে ভুল হবে, ঝড় তুলে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত বুধবার থেকে সিনে দুনিয়ায় আর কোন আলোচনা নেই ‘পাঠান’ ছাড়া। সেই ‘পাঠান’ মুক্তির প্রথম দিনে ভারতের বক্স অফিসে সংগ্রহ করেছে আনুমানিক ৬৫ কোটি রুপি (গ্রস)। হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সংগ্রহ এটি, খবর বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল পিঙ্কভিলার। গণমাধ্যমটি আরও জানাচ্ছে, বিশ্ব বক্স অফিসে প্রথম দিনে শাহরুখের এই সিনেমা সংগ্রহ করেছে ৩৫ কোটি রুপির বেশি। সব মিলিয়ে প্রথম দিনে সিনেমাটির সংগ্রহ আনুমানিক ১০২ কোটি রুপির বেশি। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চূড়ান্ত হিসাব প্রকাশ করেনি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।