সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাঁতাও’

অনলাইন ডেস্ক :

নির্মাতা খন্দকার সুমনের ‘সাঁতাও’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এমনিক সদ্য সমাপ্ত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগের সেরা সিনেমার পুরস্কার ঘরে তোলে ‘সাঁতাও’। তবে প্রেক্ষাগৃহে মুক্তির ইচ্ছে থাকলেও কোনো হলমালিক সিনেমাটি চলাতে চাননি বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন নির্মাতা সুমন। যদিও এবার সেই অনিশ্চয়তা কিছুটা কেটেছে বলে জানিয়েছেন নির্মাতা। তিন হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আজ শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা, রংপুরের শাপলা ও চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে সিনেমাটি প্রদর্শিত হবে। শুরুতে তিন হলে মুক্তি পেলেও দর্শক বাড়লে হল সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন নির্মাতা সুমন। উল্লেখ্য, গণ-অর্থায়নে নির্মিত এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পালসহ অনেকে।