সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হাসপাতালে বলিউড অভিনেতা আন্নু কাপুর

অনলাইন ডেস্ক :

হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেতা আন্নু কাপুরকে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় বুকে ব্যথা নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগের চেয়ে অনেকটা ভালো আছেন আন্নু কাপুর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন- ‘বুকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আন্নু কাপুর। বর্তমানে কার্ডিওলজি বিভাগের ডা. সুশান্তের অধীনে তার চিকিৎসা চলছে।’ বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেতা আন্নু কাপুর। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ- সব মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো ‘মিস্টার ইন্ডিয়া’, ‘জলি এল এল বি টু’, ‘তেজাব’, ‘সাত খুন মাফ’ প্রভৃতি। ‘ভিকি ডোনার’ সিনেমার জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি।