সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত ববি

অনলাইন ডেস্ক :

অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। তাই এরইমধ্যে শুটিং রেখে বরিশাল থেকে ঢাকায় ফিরতে হলো তাকে। চিকিৎসকের পরামর্শে এখন পুরোপুরি বিশ্রামে আছেন ববি। ১৬ই জানুয়ারি বরিশালের উলানিয়া দ্বীপ অঞ্চলে শুটিং শুরু হয় এ নায়িকার ‘মেঘনা কন্যা’- ছবির। তবে সেখানেই অসুস্থবোধ করেন। বুকে ব্যথা, কাশি শুরু হয় তার। বরিশাল শহরে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় নিউমোনিয়া হয়েছে তারা। ববি বলেন, ‘মেঘনা কন্যা’ ছবিতে ৮ দিনের শিডিউল ছিল আমার। কিন্তু অসুস্থ হয়ে পড়লে শুটিং বাদ দিয়ে আমি বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক জানান, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। ঢাকায় ফেরার পরামর্শ দেন। পরিচালকের সঙ্গে কথা বলে ২১শে জানুয়ারি ঢাকা চলে আসি। এসেই টেস্ট করালে নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি। এখনো শরীর খুব দুর্বল। কথা বলতেও কষ্ট হয়। অন্তত অর্ধ মাসের বিশ্রাম নিয়ে তবেই এবার কাজে ফিরবেন ববি, এমনটাই জানিয়েছেন তিনি। এদিকে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি ছবিও মুক্তির অপেক্ষায় আছে। সেই ছবিতে ববির নায়ক সংগীত তারকা এসডি রুবেল।