সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ইসরায়েল-ফিলিস্তিন ‘অহেতুক উত্তেজনা’ বন্ধের আহ্বান জাতিসংঘের

অনলাইন ডেস্ক :

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতা ক্রমেই মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। এমন প্রেক্ষাপটে উভয় পক্ষের প্রতি ‘অহেতুক উত্তেজনা’ বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সহিংসতা ও রক্তপাত আরও বাড়তে পারে- ইসরাইলি এমন পদক্ষেপেরও সমালোচনা করে তা থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। খবর এএফপি’র। গত শুক্রবার এক বিবৃতিতে এ আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। এই বছরের গোড়ার দিকে সংঘাতে হামলাকারী, জঙ্গি ও বেসামরিক লোকসহ ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়াও এক শিশু, ছয় ইসরায়েলি বেসামরিক নাগরিক ও একজন ইউক্রেনীয় নিহত হয়। বিবৃতিতে তুর্ক আরও বলেন, শুধুমাত্র মৃতদেহ, বিপর্যস্ত জীবন ও চরম হতাশাজনিত সহিংসতা ও জবরদস্তির ব্যর্থ পদক্ষেপ আর না বাড়িয়ে, তার পরিবর্তে আমি ক্রমবর্ধমান সহিংসতার অযৌক্তিক ধারা থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, আগ্নেয়াস্ত্রের বিস্তার ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়েরই হতাহতের ঝুঁকি বাড়িয়ে তুলবে। তুর্ক সরকারি বা অন্য যে কোনো কর্তৃপক্ষীয় পদে অধিষ্ঠিত ব্যক্তিদের অপরের প্রতি ‘ঘৃণা-উসকানিমূলক ভাষা’ ব্যবহার পরিহারের আহ্বান জানান। জেরুজালেম হামলার পাল্টা জবাবে ইসরায়েল কর্তৃক জোরপূর্বক উচ্ছেদ ও বাড়িঘর ধ্বংস ‘সম্মিলিত শাস্তিরই’ সামিল উল্লেখ করে তিনি বলেন, ‘ইসরায়েল সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো মানবাধিকার আইনের লঙ্ঘন ও অপব্যবহার বৃদ্ধিকে প্ররোচিত করছে।’