সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞার আরোপ সংক্রান্ত নিম্ন আদালতের রায় স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে বাধা কাটল।

রবিবার বিচারপতি মো. আবদুল হাফিজের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া জিএম কাদেরের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম।

পরে তিনি সাংবাদিকদের জানান, ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।

ওই আদেশের বিরুদ্ধে জিএম কাদেরের আপিল গত ১৯ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আদালত খারিজ করে দেন। ওই খারিজ আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিভিশন আবেদন করেছিলাম।

রবিবার হাইকোর্টের একক বেঞ্চ শুনানি গ্রহণ করে অধস্তন আদালতের আদেশ স্থগিত করেছেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন।

একই সঙ্গে ওই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।

এ আদেশের ফলে জি এম কাদেরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই।

জাতীয় পার্টির নেতা জিয়াউল হক গত বছরের ৪ অক্টোবর জি এম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে অবৈধ ঘোষণার ডিক্রি চেয়ে প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন।

একই মামলায় দল থেকে জিয়াউল হকের বহিষ্কারাদেশকে বেআইনি ঘোষণা এবং দলীয় গঠনতন্ত্রের ২০-এর উপধারা ১ (১) অবৈধ ঘোষণা চাওয়া হয়।

এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর জিয়াউল হককে দলের চেয়ারম্যানের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

জিয়াউল হকের মামলায় গত বছরের ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাপার চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিলেন।

ওই আদেশ চ্যালেঞ্জ করে ঢাকার জেলা জজ আদালতে বিবিধ আপিল আবেদন করেন জি এম কাদের।

ওই আপিলের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি নিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়ার আদালত গত ১৯ জানুয়ারি সরাসরি খারিজ করে আদেশ দেন।

এরপর জিএম কাদের হাইকের্টে ওই আদেশ রিভিশন চেয়ে আবেদন করেন।

—-ইউএনবি