সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

তুরস্কে ২টি মেডিকেল ও উদ্ধারকারী দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৫ হাজারের বেশি মানুষ নিহত এবং অনেক অস্যংখ্য মানুষ আহত হওয়ার ঘটনায় সেখানে উদ্ধার অভিযানে যোগ দিতে তুরস্কে দুটি দল পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবররিন ইউএনবিকে বলেছেন, ‘আমরা দুটি দল পাঠানোর পরিকল্পনা করছি- একটি জরুরি মেডিকেল টিম ও একটি উদ্ধারকারী দল।’

তুরস্ক এবং যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৫ হাজার জনেরও বেশি লোক মারা যাওয়ার পরে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হাজার হাজার ভবন ধসে পড়ার পরে ধ্বংসস্তূপ থেকে আরও বেঁচে থাকা লোকদের উদ্ধারের জন্য তীব্র ঠান্ডার মধ্যেও সোমবার সারা রাত অনুসন্ধান কার্যক্রম চালায় উদ্ধারকারীরা।

—-ইউএনবি