সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দিনাজপুরে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ধ্বংস

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৯ ব্যাটালিয়ন দিনাজপুরের সীমান্ত এলাকায় ভারত থেকে পাচারের সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এসব মাদকের মধ্যে রয়েছে- ইয়াবা ট্যাবলেট, হেরোইন,ফেনসিডিল,বিদেশি মদ, বিয়ার এবং যৌন উত্তেজন সিরাপসহ বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী।

রবিবার সকালে ফুলবাড়ীতে ব্যাটালিয়ন মাঠে প্রায় দুই কোটি টাকা মূল্যের মাদক সামগ্রী ধ্বংস করেছেন তারা।

ধ্বংস করার দ্রব্যের মধ্যে রয়েছে-৪৫ হাজার ৭৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ, ২০ হাজার ১৬৪ এ্যাম্পুল নেশা জাতীয় ইঞ্জেকশন, ১৫ হাজার ৮৮ বোতল ফেনসিডিল সিরাপ, তিন হাজার ৯২২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং এক হাজার ২০৩ বোতল এমকেডিল সিরাপসহ গাজা, আফিমসহ বিভিন্ন ধরনের মাদক। জব্দকৃত মাদকের বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিজিবি’র রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আজগার এবং ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবিরসহ অন্যান্যরা।

বিজিবি’র রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান বলেছেন, রিজিওনে চারটি সেক্টরের আওতায় ১৫টি ব্যাটালিয়নের অধীনে এক হাজার ৬৬০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অপরাধ চোরাচালান প্রতিরোধে কাজ করছেন তারা।

—ইউএনবি