সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ভালোবাসা দিবসে চমক নিয়ে আসছে তারা

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের কথায় বাপ্পা মজুমদার ফিচারিং টিনা রাসেলের গান ‘কিছু নেই যার’। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামীকাল সোমবার গানটি প্রকাশ হবে। বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ হবে গানটি। সংগীতাঙ্গনের অন্যতম সফল-প্রশংসিত জুটি বাপ্পা মজুমদার ও জুলফিকার রাসেল। গত ১২ বছর ধরে এই জুটি একসঙ্গে কোন গান করেননি। এবার এক যুগ পর এক হলেন তারা। বলা যায়, এবার ভালোবাসা দিবসের সেরা উপহার হতে যাচ্ছে এ গানটি। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘আবার আমি আর রাসেল একসঙ্গে গান করলাম! এটা ভালো লাগার বিষয়। ওর লেখা প্রসঙ্গে তো নতুন করে বলার কিছু নেই, বরাবরই রাসেল আমার অন্যতম পছন্দের গীতিকবি। তবে নতুন করে মুগ্ধ হয়েছি টিনার কণ্ঠে। খুবই মিষ্টি, গান শেখা কণ্ঠ। ফলে সংগীত পরিচালক হিসেবে আমাদের প্রথম কাজের অভিজ্ঞতা দারুণ।’ আবার একসঙ্গে গান করা প্রসঙ্গে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘বাপ্পা ভাই আমার পছন্দের সেরা সুরকারদের একজন। একসঙ্গে আমরা প্রচুর কাজ করেছি। প্রায় এক যুগ পর যখন টিনার গানের সূত্র ধরে আবারও যুক্ত হলাম, পুরনো হাজার স্মৃতি মনে পড়লো। স্মৃতিকাতর হলাম। আবার শুরু হলো আমাদের কাজ। আশা করছি সামনে বাপ্পা-জুলফি জুটির বেশ কিছু গান ও প্রজেক্ট উপহার পাবেন শ্রোতারা।’ এদিকে বাপ্পা-জুলফি জুটির গান করে দারুণ উচ্ছ্বসিত টিনা রাসেল। তিনি বলেন, ‘তাদের কথা-সুর-কণ্ঠের বরাবরই মুগ্ধ শ্রোতা আমি। তাদের গান শুনতাম আর ভাবতাম, আমিও যদি এই জুটির সঙ্গে একটা গান করতে পারতাম! সেই স্বপ্ন এবার পূরণ হলো! আরও ভালো লাগছে এই ভেবে, এক যুগ পর বাপ্পা-জুলফিকার জুটি আবারও গান করলেন, যে গানে কণ্ঠ দেওয়ার সৌভাগ্য হলো আমার। নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করছি শ্রোতারা মুগ্ধ হবে গানটি শুনে।’ গানটি তৈরি হয়েছে বাপ্পা মজুমদারের নিজস্ব প্রজেক্ট বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান-এর আওতায়। যেখানে আরও গান করেছেন ৮ জন নারী শিল্পী। এরমধ্যে আছেন আঁখি আলমগীর, কণা, আলিফ, রমা, এলিটা, জয়িতা, কোনাল ও তাসফি।