সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রশংসায় ভাসছে ‘ফুরসত’

অনলাইন ডেস্ক :

মুক্তির পর থেকেই এই ছবিকে নিয়ে চর্চা শুরুর একাধিক কারণ রয়েছে। এর মধ্যে একটি হলো, বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে মোবাইলের ক্যামেরায়। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, শুটিংয়ের পুরো কাজই হয়েছে আইফোনের ক্যামেরায়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, লকডাউনের সময় সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত অনেকেই ছবির নির্মাণকৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। বিষয়টিকে মাথায় রেখে অ্যাপল ইন্ডাস্ট্রি প্রথম সারির পরিচালকদের কাছে স্মার্টফোনে ছবি তৈরির প্রস্তাব রাখে। বিশালের ছবিটি সেই উদ্যোগেরই ফল। ‘ফুরসত’- গল্প ভবিষ্যৎ দর্শনের কথা বলে। ‘দূরদর্শক’ যন্ত্রে নিশান্ত নামে এক যুবক ভবিষ্যৎ দেখে তার বন্ধুকে আসন্ন বিপদ থেকে রক্ষা করতে পারবে কি না, তা নিয়েই গল্প এগিয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে বিশালের স্বভাবসিদ্ধ সংগীত পরিচালনা এবং শামক ডাবরের নৃত্য পরিচালনা। স্বয়ং অ্যাপলের কর্ণধার টিম কুক টুইটারে ছবিটির প্রশংসা করেছেন। ঈশানকে এর আগে দর্শক ‘ফোন ভূত’ ছবিতে দেখেছেন। অন্যদিকে, পঞ্জাবি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ওয়ামিকা ‘গ্রহণ’ ওয়েব সিরিজের সৌজন্যে এখন বলিউডের পরিচিত মুখ। বিশালের কথায়, ‘প্রথাগত সিনে-ক্যামেরার সঙ্গে প্রচুর মানুষ এবং লেন্স দরকার পড়ে, ফলে চলাফেরা করাই মুশকিল হয়। স্মার্টফোনে সে সবের বালাই নেই। সমস্যা এড়িয়ে অনেক দ্রুততার সঙ্গে শুটিং করা যায়।’ এর আগেও স্মার্টফোন ব্যবহার করে ছবি তৈরি করছেন অনেকে। হলিউড পরিচালক স্টিভেন সোডারবার্গ আইফোন ব্যবহার করে তৈরি করেছেন ‘আনসেন’ এবং ‘হাই ফ্লাইং বার্ড’র মতো পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভারতেও এই ধরনের উদ্যোগ নিয়ে যে ভাবনাচিন্তা শুরু হয়েছে, ফুরসত তারই অন্যতম উদাহরণ।