সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভালোবাসা দিবসে বালামের চমক

অনলাইন ডেস্ক :

এক যুগ পেছনে ফিরে তাকালে যে’কজন সংগীতশিল্পীর রমরমা অবস্থার চিত্র চোখে ভাসে, তাদেরই একজন বালাম। একের পর এক গানে তারুণ্যকে মাতিয়েছেন তিনি। তৈরি হয়েছিলো তার নিজস্ব ভক্তশ্রেণি। কিন্তু মাঝে অনেকদিন ধরেই তাকে পাওয়া যায়নি গান প্রকাশের মিছিলে। তাই ভক্তদের মনে আক্ষেপ জন্ম নেয়, তবে কি গান থেকে দূরেই সরে গেলেন বালাম! না, নীরবতার এই সময়ে মূলত দম নিচ্ছিলেন তিনি। এবার পুরোদমে ফেরার পালা। আজ মঙ্গলবার ভালোবাসা দিবসেই উন্মুক্ত হচ্ছে তার নতুন গান, চিত্রসমেত। সংবাদমাধ্যমের কাছে সুখবরটি দিয়েছেন বালাম। জানালেন, গানটির শিরোনাম ‘চুপচাপ চারদিক’। এর কথার পাশাপাশি সুর-সংগীতও সাজিয়েছেন বালাম। গানের চিত্রে নিজের সঙ্গে মডেল হিসেবে নিয়েছেন স্ত্রী সাগুফতা ফারুক সাদিয়াকে। চিত্রায়নে রায়হান ফিরোজ নাজিম। গানটি তৈরির প্রেক্ষাপট জানিয়ে বালাম বলেন, ‘এই গানটি প্রায় এক বছর আগে সুর করে রেখেছি। সম্প্রতি মনে হলো, ভালোবাসা দিবসে একটা গান করা যায়। তখনই এটি চোখে পড়লো। সুরটা শুনে আমি নিজেও আবেগী হয়ে পড়ি। মনে হলো, এটিই ভালোবাসা দিবসের জন্য পারফেক্ট হবে। তাই গানটি করে ফেলা। আর এখন যেহেতু ভিডিওর খুব চাহিদা। তাই সঙ্গে একটা ভিডিও করে ফেললাম।’ বিরতির প্রসঙ্গ এড়ালো না আলাপে। বালামের ভাষ্য, ‘আসলে সব শিল্পীই মাঝেমধ্যে বিরতিতে যায়। আমি একসময় টানা গান করেছি। এর মাঝে বড় গ্যাপ হয়ে গেছে। তবে আমি কিন্তু গান করে গেছি। এমন না যে, গান ছেড়ে অন্য কিছু করেছি। গান নিয়মিতই করে যাচ্ছি। তবে কীভাবে প্রকাশ করবো, সেটা নিয়ে দ্বিধায় ছিলাম। সোশ্যাল মিডিয়ার কারণে সবার মধ্যে অস্থিরতা চলে এসেছে। দেখা যাচ্ছে একদিন গান প্রকাশের পর দিনই আরেকটা জিনিস চলে আসছে। তো এই হলস্থুল অবস্থার মধ্যে একটু লম্বা বিরতিই নিয়েছি আমি। তবে গান থেকে সরে যাইনি।’ সবশেষে শোনালেন আশার বাণী। বলেছেন, ‘নিজেকে মিউজিক্যালি পরিবর্তনের চেষ্টা করছি। আর নিজের ইউটিউব চ্যানেল খুলেছি। সেখান থেকে নিয়মিত গান প্রকাশ করবো।’