সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কোনাল-সুমনের ‘কে আছে তুমি ছাড়া বলো’

অনলাইন ডেস্ক :

ভালোবাসা দিবস উপলক্ষে কবির বকুল এর কথায় প্রকাশ হলো সোমনূর মনির কোনাল ও এস আই সুমনের গান ‘কে আছে তুমি ছাড়া বলো’। সপ্নধরা ও হাউসফুল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ও ফেইসবুক পেইজ এ গানটি দেখা যাচ্ছে। গানটির সুর ও সংগীত করেছেন এস আই সুমন নিজেই। গানটিতে মডেল হয়েছেন এস আই সুমন ও কোনাল নিজেই। এ গানটির প্রকাশনা উৎসব সম্প্রতি অনুষ্ঠিত হয় রাজধানীর কাওরানবাজারের একটি রেস্টুরেন্টে। গানটি সম্পর্কে কোনাল বলেন, অসম্ভব সুন্দর মেলোডি রোমান্টিক ধাচের গান এটি, আশা করি সবার ভালো লাগবে। অনেকদিন পর দারুণ সুন্দর একটা গান করতে পেরে আমার অনেক ভালো লাগছে। গান সম্পর্কে এস আই সুমন বলেন, দ্বৈত কণ্ঠে এটা আমার প্রথম মৌলিক গান। সাধারণত আমি ইংলিশ গান ও বাংলা রক, পপ, ফাঙ্ক এই ধরণের গান করে থাকি। এই ধরণের গান করা আমার কাছে একদমই নতুন। গানটির কম্পোজিশনেও একটু ভিন্নতা রাখার চেষ্টা করেছি। গানটি দর্শক শ্রোতারা অনেক উপভোগ করবে বলেই আশা করছি। গানটি এখন বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লাটফর্ম এও শুনতে পাওয়া যাচ্ছে।