সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

যশোরে প্রাইভেটকার থেকে ৯ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার: বিজিবি

যশোরে প্রাইভেটকার তল্লাশী করে ৬০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।

মঙ্গলবার দুপুরে জেলা সদরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকার জব্দ করাসহ আট কেজি ৯০০.৭৪ গ্রামের স্বর্ণেরবার উদ্ধার করেছে যশোর ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি।

রাত ৮টার দিকে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী যশোরস্ত ঝুমঝুমপুর ৪৯ বিজিবি হেড কোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিজিবি গোপন সংবাদের জানতে পারে ঢাকা থেকে ছেড়ে আসা সাদা রঙের একটি প্রাইভেটকারে চোরাকারবারীরা স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর আসছে। এমন সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য যশোরের ৪৯ বিজিবি ও খুলনার ২১ বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, বিজিবি প্রাইভেটকারটি চিহ্নিত করে থামার সংকেত দিলে চালক দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে অপর অভিযানিকদল প্রাইভেটকার ধাওয়া করে থামার সংকেত দেয়। প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় যশোর সদর উপজেলার রাজারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। বিজিবির অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় চোরাকারবারীরা।

শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, এ সময় প্রাইভেটকারটি উদ্ধার করে তল্লাশীর পর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন আট কেজি ৯০০ দশমিক ৭৪ গ্রাম। দাম আট কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।

স্বর্ণেরবার গুলো যশোর কোতোয়ালি থানার মাধ্যমে ট্রেজারিতে জমা এবং প্রাইভেটকার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও আয়োজিত প্রেস ব্রিফিং-এ জানান বিজিবি’র এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

—–ইউএনবি