সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

প্রেক্ষাগৃহে হাজির মাহিয়া মাহি

অনলাইন ডেস্ক :

সিনেমার পথ থেকে রাজনীতির পথে পা বাড়িয়েছেন নায়িকা মাহিয়া মাহি। গত কয়েক মাস ধরে নিয়মিত রাজনৈতিক কর্মকা-ে সক্রিয় দেখা যাচ্ছে তাকে। পেয়েছেন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ পদও। এরপর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য কিনেছিলেন আওয়ামী লীগের মনোনয়নপত্র। কিন্তু দল থেকে অনুমতি পাননি। তাই এমপি হওয়ার স্বপ্ন আপাতত অধরা থেকে গেছে তার। রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে প্রেক্ষাগৃহেও হাজির মাহিয়া মাহি। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘বুবুজান’। দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। যদিও সিনেমার প্রচারে প্রায় নীরব ভূমিকায় মাহি। রাজনীতির মাঠে যে সক্রিয় বিচরণ, সে তুলনায় সিনেমায় এখন তিনি অতিথি পাখির মতো! নতুন কোনো সিনেমার শুটিংয়ে যেমন নেই, তেমনি মুক্তি পাওয়া সিনেমা নিয়েও তার আবেগ-উচ্ছ্বাসের বালাই নেই। সপ্তাহ খানেক আগে একটি ছোট্ট ভিডিও বার্তায় যেন দায় সেরেছেন মাহি। সেখানে বলেছেন, “আমি ভীষণ এক্সাইটেড, কারণ আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘বুবুজান’। এটি আমার খুব পছন্দের একটি সিনেমা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তাই দলেবলে সবাই হলে চলে আসুন সিনেমাটি দেখতে।” নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘বুবুজান’র গল্প সাজিয়েছেন শামীম আহমেদ রনি। ছবিটি নির্মাণও করেছেন তিনি। প্রযোজনায় শাপলা মিডিয়া। এই ছবিতে ‘বুবুজান’র ভূমিকায় আছেন মাহিয়া মাহি। তার ভাই হিসেবে রয়েছেন শান্ত খান। আর শান্তর নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। এছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, শিবা শানু, কমল পাটেকর প্রমুখ। যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বুবুজান’: রুটস্ সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মতিন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), ছায়াবানী (ময়মনসিংহ), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), চাঁদ মহল (কাঁচপুর), নন্দিতা (সিলেট), চিত্রা মহল (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), বিজিবি (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), গীত (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) ও মোহনসিং (হবিগঞ্জ)।