সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

অবশেষে বলিউড চলচ্চিত্র ‘পাঠান’-এর বাংলাদেশে মুক্তি পেতে কোনো বাধা নেই। প্রেক্ষাগৃহে দেখা যাবে ২৪ ফেব্রুয়ারি।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এমনটা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয় যে হিন্দি ভাষার চলচ্চিত্র এ দেশে নিয়মিত আনতে চান চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠন। প্রতি বছর ১০টি হিন্দি চলচ্চিত্র বাংলাদেশের হলে চলবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়।

আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’। এতে শাহরুখের সঙ্গে আবারও জুটি হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া খল চরিত্রে রয়েছেন জন আব্রাহাম।

আর ‘পাঠান’ এর অন্যতম আকর্ষণ সালমান খানের অতিথি চরিত্রটি।

—-ইউএনবি