সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

একাকীত্বের গল্প নিয়ে নির্মিত ‘একা’

অনলাইন ডেস্ক :

একাকীত্বের গল্প নিয়ে নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘একা’। ফরিদুর রেজা সাগরের একই নামের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন সৈয়দ সালাহউদ্দিন জাকী। গত বছরের ডিসেম্বরে সিনেমাটির কাজ শুরু করেন নির্মাতা। রাজধানীর ধানমন্ডি, কেরানীগঞ্জের কলাতিয়া, রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িসহ দেশের বিভিন্ন স্থান ঘুরে গত সপ্তাহে সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। এই সিনেমায় নন্দিত অভিনেতা আফজাল হোসেনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন দীপা খন্দকার। আফজাল হোসেন জানান, সিনেমায় তাকে দেখা যাবে সিন্ধু চরিত্রে। অভিনেতা বলেন, ‘ঘটনাচক্রে একদিন সিন্ধু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে তার স্বপ্ন ফানুসের মতো মাটিতে পড়ে যায়। এই চরিত্রে অনেক বাঁক রয়েছে, যা দর্শক পর্দায় দেখতে পারবেন।’ সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এর আগে আফজাল ভাইয়ের নির্দেশনায় বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি, নাটক-টেলিছবিতেও অভিনয় করেছি। এমন একজন গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করাটাও শিল্পী হিসেবে আমার জন্য পরম সৌভাগ্যের এবং গর্বের বিষয় ছিল। কিন্তু সহশিল্পী হিসেবে তার সঙ্গে কাজ করতে পারাটা অনেক বড় প্রাপ্তির বিষয়। শ্রদ্ধেয় সালাহউদ্দিন জাকী স্যারের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছি। বলা যেতে পারে এটা আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি।’ এদিকে নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী বলেন, ‘আমি সবসময় ভালো গল্পের কাজ করতে চেয়েছি। এই সিনেমার গল্পও দারুণ। সিনেমার গল্পে দেখানো হয়েছে, মানুষ পৃথিবীতে একা আসে, কিন্তু কখনও একা থাকে না। কেউ না থাকলেও প্রকৃতি তার পাশে থাকে। এই সিনেমায় তথাকথিত নায়ক-নায়িকা নেই। আছে কিছু চরিত্র। গল্প, শিল্পীদের অভিনয়- সব মিলিয়ে আশা করছি ভালো কিছু হবে।’ নির্মাতা জানান, শুরুতে সিনেমার নাম ছিল ‘অপরাজেয়’। পরে নাম পাল্টে রাখা হয়েছে ‘একা’। এতে আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত প্রমুখ।