সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

দুই বউয়ের পাল্টাপাল্টি আক্রমণে অসুস্থ শাকিব

অনলাইন ডেস্ক :

শারীরিকভাবে ভালো নেই চিত্রনায়ক শাকিব খান। ‘আগুন’ সিনেমার শুটে আহত শাকিবের পায়ে প্লাস্টার করাতে হয়েছে, আছেন বিশ্রামে। এর মাঝে মানসিক চাপে আছেন এই নায়ক। কারণ সাবেক দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী ফের প্রকাশ্যে কথার যুদ্ধে নেমেছেন। দুজনের এমন কর্মকা- নিয়ে খুবই বিরক্ত শাকিব খান। শাকিবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, শাকিব এসব নিয়ে মাথা ঘামাতে চাচ্ছেন না। তবে তাঁকে জড়িয়ে এই দুজনের এসব কর্মকা-ের কারণে মানসিকভাবে আঘাত পাচ্ছেন তিনি। যার প্রভাব কাজেও পড়ছে। সম্প্রতি এক টেলিভিশন শোতে অপু বিশ্বাসের খোঁচায় নাম উল্লেখ না করে বুবলী দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।