সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

গোয়া সৈকতে কী করছেন অর্ণব-সুনিধি?

অনলাইন ডেস্ক :

কোক স্টুডিও বাংলা নিয়ে ব্যস্ত সময় কাটছে অর্ণবের। শুরু হয়েছে দ্বিতীয় সিজন। এই সিজনে কদিন আগেই মুড়ির টিন নামের একটি গান মুক্তি পেয়েছে। এই গান নিয়ে প্রচারণা চলছে, অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনভাবে সাড়া জাগাতে পারেনি। যদিও ভিউয়ের পরিমাণ বেশ, এখন পর্যন্ত ৪৪ লাখ বার ভিডিওটি স্ট্রিম হয়েছে। এদিকে, এই গান মুক্তির পর অর্ণবের দেখা মিলল ভারতের গোয়া সমুদ্র সৈকতে। সেখানে স্ত্রী সুনিধি নায়েককে নিয়ে ছুটি কাটাচ্ছেন। ফেসবুক হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন। সাগড়পাড়ের সেসব ছবির অভিব্যক্তিতে বোঝা যাচ্ছে সমুদ্র সঈকতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। ছবির নিচে একজন মন্তব্য করেছেন, ‘ইন্সপায়ার্ড হয়ে গেলাম, আমিও বউ নিয়ে যাবো সাগর পারে। আপনাদের জন্য শুভকামনা।’ আরেকজন লিখেছেন, ‘ক্যারিয়ারের বাইরে আপনারা দুজন পূর্ন আনন্দময় সময় কাটাচ্ছেন। দুজনের জন্য আমার তরফ থেকে ভালোবাসা।’ ২০২০ সালে অর্ণব ও সুনিধির খবর প্রকাশ পায়। সুনিধি আসানসোলের মেয়ে। অর্ণবের জন্ম বাংলাদেশে হলেও পড়াশোনা শান্তিনিকেতনে। কলকাতা ও বাংলাদেশ দুই বাংলাতেই গায়ক হিসাবে যথেষ্ট সুপরিচিত অর্ণব। অন্যদিকে সুনিধি নায়েকও বিশ্বভারতীর রবীন্দ্রসঙ্গীতের ছাত্রী। এই সূত্রেই পরিণয় সূত্রে দুজনই আবদ্ধ হন।