সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

ওমরাহ পালনে মাহমুদুল্লাহ-মুশফিক

অনলাইন ডেস্ক :

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলে পবিত্র ওমরাহ হজ পালন করতে দেশ ছাড়েন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। এতে সঙ্গী হন আরেক অভিজ্ঞ টাইগার অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। বর্তমানে দুজনই অবস্থান করছেন সৌদি আরবে। সোমবার (২০ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন মুশফিক। সেই ছবির ক্যাপশনে সালাম জানান তিনি। আর সোমবার (২০ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ছবির ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন রিয়াদ। পবিত্র ওমরা পালন শেষে তারা কবে দেশে ফিরবেন তা জানা যায়নি। তবে মার্চে ইংল্যান্ড সিরিজের অনুশীলন শুরুর আগেই দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। মুশফিক- মাহমুদুল্লাহর আগে পেসার তাসকিন আহমেদ, সাকিব আল হাসান পবিত্র ওমরাহ হজ পালন করেন। আর বর্তমানে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে পরিবারসহ সৌদি আরবে অবস্থান করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।