সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

পবিত্র শবে বরাত ৭ মার্চ

ফাইল ছবি

দেশের আকাশে মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

চাঁদ দেখা যাওয়ায় আজ (২২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস শুরু।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিষয়টি জানানো হয়।

আরবি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। মুসলমানরা বিশেষ প্রার্থনা, পবিত্র কুরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ দিবসটি পালন করেন।

—ইউএনবি