সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামের আগুনে নিহত ১

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লায় (সিরাজউদ্দৌলা সড়ক) আগুন লেগে একজন নিহত হয়েছেন। আগুনে বিভিন্ন রাসায়নিক দ্রব্য বিক্রির সায়েন্টিফিক দোকান, প্রিটিং প্রেস ও লেদ মেশিনের দোকান পুড়ে গেছে। এ ঘটনায় একজন আহতও হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

নগরীর নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমবায় অফিসের সামনে লেদ মেশিনের দোকানে আগুন লাগে। পরবর্তীতে পাশের প্রিন্টিং প্রেস ও তাজ সায়েন্টিফিক দোকানসহ কয়েকটি দোকান পুড়ে যায়। আগুন পাশের তিন তলা বিল্ডিংয়ের এবি সার্জিকেল দোকানে কেমিকেল মজুদ থাকায় সেখানেও ছড়িয়ে পড়ে।

রাত ১টার দিকে আলম ইঞ্জিনিয়ারিং নামে লেদ মেশিনের দোকান থেকে ফায়ার সার্ভিস কমীরা একজনের লাশ ও একজনকে জীবিত (অগ্নিদগ্ধ) উদ্ধার করে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী বলেন, সমবায় অফিস ও মেটারনিটি হাসপাতালের সামনে চার তলা মার্কেটের লাগোয়া টিনসেট দোকানে আগুন লাগে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন আহত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো তা জানা যায়নি।

এদিকে একই সময়ে নগরীর চাঁদগাও থানাধীন পুরাতন থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্প এলাকায় অপর এক অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকানপাট পুড়ে গেছে। মোহরা ও কালুরঘাট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করেছে।

–ইউএনবি