সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চাঁদপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুর সদরে বাস-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং এ সময় একজন আহত হন। চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন।

বুধবার ভোরে উপজেলার ঘোষের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার উপাধী দক্ষিণ ইউনিয়নের হাবিবুর রহমান (২৫), চাঁদপুর শহরের ওয়াপদা গেট এলাকার মাছ ব্যবসায়ী নেছার আহমদ হওলাদার (২৫) ও সদরের বিষ্ণুপুর গ্রামের মাহাবুব প্রধানীয়া (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি ঘটনাস্থলে দাঁড়ানো থাকা একটি ট্রাকের পাশ দিয়ে যাবার সময় বিপরীত থেকে আসা বোগদাদ কোম্পানির বাসটি আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ৯টার দিকে থানায় আনা হয় এবং সিএনজি ও বাস জব্দ করা হয়।

তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থার পর লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায় আহত একজনকে সরকারি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওসি জানান।

—-ইউএনবি