সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ২৭ এপ্রিল

আওয়ামী লীগের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৫ এপ্রিল।

২৭ এপ্রিল সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন গত ৬ ফেব্রুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

—-ইউএনবি