সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হামলার শিকার বারী সিদ্দিকীর মেয়ে

অনলাইন ডেস্ক :

প্রয়াত সংগীতশিল্পী বারী সিদ্দিকীর মেয়ে কণ্ঠশিল্পী এলমা সিদ্দিকী। মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটে হামলার শিকার হয়েছেন বলে জানান তিনি। বুধবার ফেসবুকে তার ওপর হামলার বিবরণও দিয়েছেন এলমা। ইলমা বলেন, ‘মঙ্গলবার রাতে ধানমন্ডির ৫ নম্বর রোডের দিকে ওয়েস্টার্ন পোশাকে ব্যায়াম করছিলাম। সেসময় হঠাৎ অপরিচিত এক মহিলা আমার পোশাক নিয়ে কটু মন্তব্য করেন। খুব বাজেভাবে পোশাক বুলিংয়ের শিকার হয়েছি তার কাছে। কিন্তু আশেপাশের কেউ এগিয়ে আসেনি চিৎকার করার পরও। পরবর্তীতে একা ওই অপরিচিত মহিলাকে ধরতে সক্ষম হয়েছি আমি। পরে ধানমন্ডি থানায় তাকে সোপর্দ করি। বর্তমানে সেখানেই আছেন তিনি।’ তিনি বলেন, ‘আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যেন আর কোনো নারীকে আমার মতো পোশাক বুলিংয়ের শিকার না হতে হয়। উপযুক্ত শাস্তি চেয়ে কৃর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্দিষ্ট অভিযোগ পেলে নিয়মিত মামলায় বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।’ ব্রিটেনে হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস গ্রাজুয়েট সম্পন্ন করেছেন এলমা সিদ্দিকী। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে দেশে ফিরেন এলমা। এখন শুধু গান নিয়েই কাজ করছেন। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। খুব সহজে তার গাওয়া গানগুলো কণ্ঠে তুলতে পারতেন এলমা। ইতোমধ্যে তার মৌলিক গানও প্রকাশ করেছেন। গানগুলো শ্রোতারা বেশ পছন্দ করেছেন।