সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পার্নো মিত্রের কষ্ট ও সংগ্রামী জীবনের গল্প

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন পার্নো। রুপালি পর্দায় সব তারকাকে ঝকমকে দেখা যায়। পার্নো মিত্রর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। কিন্তু এই ঝলমলে অধ্যায়ের আড়ালে রয়েছে কষ্ট ও সংগ্রামী জীবনের গল্প। রচনা ব্যানার্জি সঞ্চালিত ভারতীয় টিভি অনুষ্ঠান ‘দিদি নাম্বার-১’। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন পার্নো মিত্র। এই মঞ্চে নিজের কঠিন জীবনের গল্প শুনিয়েছেন এই অভিনেত্রী। যার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পার্নো মিত্র বলেন- ‘‘২০১৩ সালে আমার বাবা মারা যান। তারপর থেকে পরিবারের পুরো দায়িত্ব আমার কাঁধে। পরিবারে অসুস্থ মা ও আমার এক মামাত বোন রয়েছে। বাবা মারা যাওয়ার তিন মাস আগে পড়ে গিয়ে মায়ের পা ভেঙে যায়। তারপর থেকে আর উঠতে পারেন না। এরপর আমি নতুন বাড়ি কিনি। গৃহপ্রবেশের ঠিক আগে মা চোখ হারিয়ে ফেলেন, মা এখন চোখে দেখতে পান না। তার টেক কেয়ার করতে হয়। চিকিৎসক বলেছেন, ‘এটি স্নায়ুজনিত রোগ আর ঠিক হবে না।’’ পার্নো মিত্রর এসব কথা শুনে অবাক হয়ে যান অভিনেত্রী মিমি চক্রবর্তী! একই ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দিন ধরে একসঙ্গে কাজ করলেও এসব খবর জানতেন না। বিস্মিত হন সঞ্চালক রচনা ব্যানার্জিও।