সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ইউটিউব থেকে জোড়া স্বীকৃতি পেলেন শাকিব

অনলাইন ডেস্ক :

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ইউটিউব থেকে জোড়া স্বীকৃতি পেয়েছেন। এমন সুখবরে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত। শাকিবও এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত। শাকিব খান গত বৃহস্পতিবার তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে এই স্বীকৃতি পাওয়ার সংবাদ সবার সঙ্গে শেয়ার করেন। ভিডিওতে শাকিব জানান, ইউটিউব থেকে একটি গোল্ডেন প্লে ও একটি সিলভার প্লে বাটন পেয়েছেন। শাকিব খান ইউটিউব চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবারের জন্য সিলভার প্লে বাটনের স্বীকৃতি লাভ করেছেন। এই চ্যানেলে শাকিব নিজের সিনেমার খবর ও তার শুটিংয়ের বিভিন্ন বিষয় প্রকাশ করেন। পাশাপাশি শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১০ লাখ অতিক্রম করেছে। ইউটিউব কর্তৃপক্ষ ১০ লাখ বা ১ মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হলে গোল্ডেন প্লে বাটন প্রদান করে। শাকিবের এসকে ফিল্মস ইউটিউব চ্যানেল ২০১৮ সালে যাত্রা শুরু করে। চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় ১১ লাখ। চ্যানেলটি দেড় বছর আগে ১০ লাখ সাবস্ক্রাইবার পূরণ করেছিল। সে সময়ে স্বীকৃতি হিসেবে ইউটিউব থেকে এসকে ফিল্মসের মালিক শাকিব খান গোল্ডেন প্লে বাটন পেয়েছিলেন। কিন্তু সেই কথা শাকিব এতদিন প্রকাশ্যে আনেননি।