সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

১০ শতাংশ কমিশন নিয়ে যা বললেন ডিপজল

অনলাইন ডেস্ক :

দেশে হিন্দি সিনেমা মুক্তির বিষয়ে নিপুণ আক্তার লাভের দশ শতাংশ দাবি নিয়ে মুখ খুললেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। হিন্দি সিনেমার কাছে ১০ শতাংশ দাবি করা বেআইনি বলে মনে করেন এই অভিনেতা প্রযোজক। ডিপজল বলেন, আমি মনে করি হিন্দি সিনেমার কাছে শিল্পী সমিতির কমিশন দাবি বেআইনি। এটা মুনাফিকের কাজ। পারলে কিছু করে দেখাক। তারা কেন হিন্দি সিনেমার কাছে লভ্যাংশ দাবি করবে? তারা যদি শিল্পীদের কল্যাণে কাজ করতে চায় অন্যভাবে করুক। কমিশন নিয়ে কেন করবে? বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক বনভোজনে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেন জনপ্রিয় এই অভিনেতা। বিদেশি সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ভাষার মাসে কেন হিন্দি সিনেমা আসবে? নিজেদেরই সমাধানের চেষ্টা করতে হবে। গত ঈদের সিনেমা দিয়ে তো প্রেক্ষাগৃহে দর্শক ফিরেছিল। দর্শকদের জন্য ভালো গল্প উপহার দিতে হবে, তাহলেই তারা প্রেক্ষাগৃহমুখী হবে। হিন্দি সিনেমা কোনো সমাধান নয়। চলচ্চিত্রের বর্তমান সংকট উত্তরণের উপায় জানিয়ে ডিপজল বলেন, আমাদেন সিনেমা দিয়েই সমাধান করতে হবে। এর আগে যখন চলচ্চিত্রে অস্থিরতা ছিল তখন তো আমরাই উত্তরণ করেছিলাম। সেভাবেই করতে হবে। হিন্দি সিনেমা সমাধান নয়। এ ধরনের চিন্তা না আনাই মঙ্গল। আমি বিশ্বাস করি আমাদের সিনেমা নতুন করে আবারও ঘুরে দাঁড়াবে। বাঙালি হিন্দি নয়, বাংলা সিনেমা দেখতে চায়। আমাদের দেশ হিন্দির নয়। সংকট উত্তরণের জন্য সবার এক হয়ে কাজ করতে হবে। পরিচালক সমিতির মিলন মেলা নিয়ে তিনি বলেন, অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে ভালো লাগছে। সামনে আরো ভালো কিছু হবে। নতুন কমিটির কাছে ভালো কিছু প্রত্যাশা করি। বর্তমানে ডিপজল প্রযোজিত ও অভিনীত বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। আসন্ন ঈদে তার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে ধারাবাহিক ভাবে বাকি সিনেমাগুলো মুক্তি পাবে।