সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

এবারই প্রথম ওয়েব সিরিজে মাহি

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয়ের মাধ্যমে এরইমধ্যে তিনি বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। নাটকের পর প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করলেন মাহি। নাম ‘ওভার ট্রাম্প’। সিরিজটি নির্মাণ করেছেন বাশার জর্জিস। এ প্রসঙ্গে মাহি বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ। চঞ্চল ভাইয়ের সঙ্গে কাজ করতে গিয়ে প্রথমে খানিকটা ভয় পাচ্ছিলাম। কারণ উনি তো অনেক বড় মাপর অভিনেতা। কিন্তু চঞ্চল ভাই এত বেশি হেল্পফুল, আমি বুঝতেই পারিনি যে আমি তার সঙ্গে অভিনয় করছি। তিনি আরও বলেন, ‘ওভারট্রাম্প’ আরও যাদেরকে পেয়েছি সবাই অনেক হেল্পফুল ছিলেন। ভালো একটা টিম ছিল। সবকিছু মিলিয়ে নির্মাতা বাশার ভাই যেটা বানিয়েছে সেটা দুর্দান্ত হয়েছে। ‘ওভারট্রাম্প’-এ কাজের অভিজ্ঞতা দারুন আমি ওই চরিত্রে ১ মাস থেকেছি। আমার ক্যারেক্টারটা আশা করি সবাই পছন্দ করবে। শিগগিরই একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘ওভার ট্রাম্প’। এতে মাহি ও চঞ্চল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা। তারা হলেন আশনা হাবিব ভাবনা, এফএস নাঈম, মোস্তফা মনওয়ার, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ।