সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নিজ অফিসে আত্মহত্যা মার্কিন ধনকুবেরের

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিজের অফিসে আত্মহত্যা করেছেন। মার্কিন ধনকুবের টমাস লি (৭৮)। গত বৃহস্পতিবার ম্যানহাটনের অফিসে আত্মহত্যা করেন তিনি। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার সকালে জরুরি সেবা নম্বরে ফোনকল পেয়ে তার বিনিয়োগ প্রতিষ্ঠানের সদর দপ্তরে যায় পুলিশ। তারা তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। নিউইয়র্ক পোস্ট জানায়, টমাস লি নিজ মাথায় একটি গুলি করেছেন। এ গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবরে বলা হয়, সকালে অফিসে আসেন টমাস লি। একপর্যায়ে তার কোনো সাড়াশব্দ না পেয়ে এক সহকারী তাকে খুঁজতে যান। অফিসের শৌচাগারের মেঝেতে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। টমাস লির মৃত্যুর বিষয়ে তাঁর পারিবারিক বন্ধু ও মুখপাত্র মাইকেল সিট্রিক একটি বিবৃতি দিয়েছেন।তিনি বেসরকারি ইকুইটি বিনিয়োগ ও লেভারেজড বাইআউটের অগ্রদূত হিসেবে বিবেচিত হন। বিবৃতিতে বলা হয়, টমাস লির মৃত্যুতে তার পরিবার অত্যন্ত শোকাহত। বিশ্ব তাকে বেসরকারি ইকুইটি ব্যবসার অগ্রদূতদের একজন হিসেবে, একজন সফল ব্যবসায়ী হিসেবে জানত। কিন্তু পরিবার তাকে একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, ভাই, বন্ধু, পরোপকারী ব্যক্তি হিসেবে জানত। তিনি সব সময় অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতেন। লি ইকুইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন টমাস লি। তিনি ২০০৬ সালে প্রতিষ্ঠানটি গড়েন। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত টমাস এইচ লি পার্টনার্সের চেয়ারম্যান ও সিইও ছিলেন তিনি। প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীর হিসাব অনুযায়ী, মৃত্যুকালে টমাস লির সম্পদের মূল্য ছিল ২ বিলিয়ন মার্কিন ডলার।