সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কার বায়োপিকে অভিনয় করছেন রণবীর

অনলাইন ডেস্ক :

সৌরভ গাঙ্গুলির বিয়োপিক করবেন বলিউড অভিনেতা রনবীর কাপুর, অনেকদিন ধরেই এমন আলোচনা চলছিল সিনেমাপাড়ায়। কিন্তু কলকাতায় এসে স্পষ্ট জানিয়ে দিলেন দাদার নয় প্রয়াত অভিনেতা এবং গায়ক কিশোর কুমারের বায়োপিকে নাম-ভূমিকায় থাকছেন রণবীর। বর্তমানে রণবীর কলকাতায় আছেন তার নতুন ছবি তু ঝুঠি ম্যায় মক্কার এর প্রচারের জন্য। আর সেখানেই গত রোববার একটি ইভেন্টে তিনি সৌরভসহ কিশোর কুমারের বায়োপিকে কাজ করা নিয়ে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এই অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় দাদা (সৌরভ গাঙ্গুলি) কেবল ভারতের লিভিং লেজেন্ড নন, তিনি গোটা পৃথিবীর কাছেই তাই। তার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’ অন্যদিকে, কিশোর কুমারের বায়োপিক নিয়ে তিনি বলেন, ‘আমি গত ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিকের ওপর কাজ করছি। আমরা অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজ করছি। আশা করছি এটাই আমার পরের বায়োপিক হবে, যেখানে আমি অভিনয় করবো। কিন্তু আমি এখনও দাদার ওপর যে বায়োপিক হচ্ছে, সেই বিষয়ে কিছু শুনিনি।’ গত রোববার কলকাতার ইডেন গার্ডেনে রণবীর এবং সৌরভ ক্রিকেট খেলেন। তাদের মাঠের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিতে রণবীরকে কালো টিশার্ট এবং প্যান্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে সৌরভের পরনে চিক-সাদা টিশার্ট এবং ট্রাউজার। রণবীরের আগামী ছবি প্রমশন হিসেবে অভিনেতার জামায় লেখা ছিল রণবীরের মক্কার এগারো আর সৌরভের টিশার্টের পেছনে লেখা ছিল দাদার ঝুঠি এগারো।