সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মুক্তির আগেই থালাপতির বাজিমাত

অনলাইন ডেস্ক :

দ্বিতীয়বারের মতো একসঙ্গে কাজ করছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় ও নির্মাতা লোকেশ কানাগরাজ। ২০২১ সালে তাদের ‘মাস্টার’ ছবিটি সুপারহিট হয়েছিলো। এবার তারা এক হয়েছেন ‘লিও: ব্লাডি সুইট’ নামের একটি সিনেমার জন্য। কিছুদিন আগেই এর টাইটেল টিজার প্রকাশ হয়। তাতেই দর্শকের প্রত্যাশার পারদ চূড়ায় উঠে গেছে। এবার জানা গেলো, ‘লিও’ ছবিটি মুক্তি আগেই আয় করে নিয়েছে ৪১৩ কোটি রুপি। এর আগে কোনো তামিল সিনেমা মুক্তির আগে এত বেশি আয় করতে পারেনি। রেকর্ড পরিমাণ এই আয় হয়েছে ছবিটির বিভিন্ন রাইটস বিক্রি থেকে। ঘনিষ্ঠ এক সূত্রের তথ্য অনুসারে, ‘লিও’র ডিজিটাল রাইটস কিনেছে নেটফ্লিক্স। ১২০ কোটি রুপির বিশাল অংকে বিজয়-লোকেশের ছবিটি নিয়েছে তারা। এ ছাড়া সান টিভির কাছে ৭০ কোটি রুপিতে স্যাটেলাইট রাইটস, সনি মিউজিকের কাছে ১৮ কোটি রুপিতে মিউজিক্যাল রাইটস বিক্রি হয়েছে। এর বাইরে ছবিটির হিন্দি ডাবিং ভার্সনের স্যাটেলাইট রাইটস বিক্রি হচ্ছে ৩০ কোটিতে। এখানেই শেষ নয়, থিয়েট্রিক্যাল রাইটস থেকেও আসছে মোটা অংকের টাকা। জানা গেছে, ছবিটির বিশ্বব্যাপী থিয়েটার রাইটস ১৭৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সবমিলিয়ে মুক্তির আগে ‘লিও’র ঝুলিতে ৪১৩ কোটি রুপি। এই ছবি ঘিরে এত আগ্রহের আরেকটি কারণ হলো, এটি নির্মাতার গ্যাংস্টার ইউনিভার্স সিরিজের তৃতীয় ছবি। এর আগে এই সিরিজের ‘কাইথি’ ও ‘বিক্রম’ ছবি দুটি বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিলো। এগুলোর গল্প-নির্মাণও পেয়েছিলো বিপুল প্রশংসা। ধারণা করা হচ্ছে, সাফল্যের দিক দিয়ে ‘লিও’ সেগুলোকেও ছাড়িয়ে যেতে পারে। জানা গেছে, আগামী আগস্ট নাগাদ ‘লিও’র শুটিং শেষ হবে। এরপর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৯ অক্টোবর। ছবিটিতে থালাপতি বিজয়ের সঙ্গে থাকছেন তৃষা কৃষ্ণাণ, সঞ্জয় দত্ত, অর্জুন, প্রিয়া আনন্দ প্রমুখ। এর বাজেট প্রায় ২০০ কোটি রুপি। সূত্র: পিঙ্কভিলা