সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

‘ফ্রাইডে’ ট্রেলারে চমকে দিলেন তমা

অনলাইন ডেস্ক :

‘ফিল্মটি সবার জন্য নয়!’- বারবার এই কথা বলছেন এর নির্মাতা ও শিল্পীরা। আবার পরিবারের সবাইকে নিয়েও দেখতে নিষেধ করছেন। কিন্তু কেন? তার কিছুটা আঁচ করা গেলো গত সোমবার রাতে প্রকাশ হওয়া ‘ফ্রাইডে’ ট্রেলার দেখার মাধ্যমে। এটি দেখার পর নির্দ্বিধায় যে কেউ বলে দেবেন, এমন বোল্ড, নৃশংসতায় ভরা কাজ দেশে এর আগে হয়নি। বলা হয়, কল্পনার চেয়েও বাস্তবতা ভয়ানক। কিন্তু সেই বাস্তব ঘটনা যখন উঠে আসে পর্দায়, তখন নির্মাতারা অনেক কিছু এড়িয়ে যান দর্শকের মানসিকতার কথা ভেবে। তবে নির্মাতা রায়হান রাফী বোধহয় সে পথে হাঁটলেন না। অন্তত ‘ফ্রাইডে’ সিনেমার ২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার তেমনটাই ইঙ্গিত করছে। এতে লোভ, কাম, হিংসা ও নৃশংসতা ভয়ানক রূপে ফুটিয়ে তুলেছেন তিনি। ফলে ট্রেলারটি প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকের মাঝে বিপুল আগ্রহ-আলোচনা তৈরি হয়েছে। ফেসবুক ও ইউটিউবে মন্তব্যের ঘরে তাকালে কেবল দর্শকের বিস্ময়ই চোখে পড়বে। ট্রেলার নামের এই ঝলকে সবচেয়ে বেশি চমকে দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। দেখতে সাধারণ এক গৃহিণীর মতো হলেও নৃশংসভাবে খুনের কাজটি তিনিই করেছেন। ছবিটির শুটিং করতে গিয়ে তীব্র মানসিক ধকলের মধ্যে ছিলেন তমা। শুটিং শেষে বাসায় ফিরেও টানা তিনদিন নিজের ঘরে অন্ধকারে বসে ছিলেন তিনি! তমা মির্জা বলেছেন, ‘এটি বিভৎস একটি কনটেন্ট। অভিনেত্রী হিসেবে এটা আমার জীবনের ভয়ানক অভিজ্ঞতা। কখনও ভুলতে পারবো না, এরকম অভিজ্ঞতা। গল্পটি সবাইকে দেখানোর একটাই কারণ, যেন এমন ঘটনা পৃথিবীর কোথাও আর না ঘটে।’ এদিকে নির্মাতা রাফী বেশ কিছু দিন ধরেই সতর্ক বার্তা দিয়ে আসছেন। ট্রেলারের ক্যাপশনেও বললেন, “ফিল্মটি সবার জন্য নয়! পর্দায় লোভ, কাম, হিংসা, নৃশংসতা, আতঙ্ক- সবকিছু একসঙ্গে দেখার প্রস্তুতি যদি আপনার থাকে, তাহলে ‘ফ্রাইডে’ দেখার জন্য আমন্ত্রণ আপনাকে।” ‘ফ্রাইডে’ সিনেমায় তমা মির্জার সঙ্গে আরও অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মোহাম্মদ বারী, ফারজানা ছবি, নীলাঞ্জনা নীল, মনির আহমেদ শাকিল, অদিতি প্রমুখ। আজ বুধবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে ছবিটি।