সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বাগদান ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ফারিয়া

অনলাইন ডেস্ক :

বাগদানের তিন বছরের মাথায় মডেল ও অভিনেত্রী নুসরাত ফারিয়া বিয়ের আগেই বিচ্ছেদের ঘোষণা দিলেন। গত বুধবার দুপুরে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই ঘোষণা দেন। ২০১৩ সালের ২১ মার্চ একটি অনুষ্ঠানে গিয়ে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে প্রথম দেখা হয় ফারিয়ার। এরপর দীর্ঘ সাত বছর সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। ২০২০ সালে পারিবারিভাবেই বাগদান সম্পন্ন করেন দুজন। বিচ্ছেদ প্রসঙ্গে ফেসবুকে নুসরাত ফারিয়া লিখেন, ‘আমার সব ভক্ত ও শুভাকাক্সক্ষীর জন্য জানাচ্ছি যে, তিন বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক বাধা এবং চিন্তা পার করে রনি ও আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের দীর্ঘ ৯ বছরের একসঙ্গে পথচলার এখানেই সমাপ্ত হতে যাচ্ছে। আমরা খুবই ভাগ্যবান যে, আমাদের এই সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়া সব সময় আমাদের জীবনের একটি অংশ হয়ে থাকবে।’ অভিনেত্রী নুসরাত ফারিয়া সবার কাছে দোয়া চেয়ে আরও লিখেছেন, ‘আমি আমার ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে অনুরোধ করব, কঠিন সময় পার করতে তারা যেন আমায় প্রার্থনায় রাখেন।’ সর্বশেষ এই অভিনেত্রীকে অপারেশন সুন্দরবন সিনেমাতে দেখা গিয়েছিল। মুক্তির অপেক্ষায় আছে নুসরাত ফারিয়ার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি।