সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

খুলনায় অনলাইন বেটিং এর মূলহোতাসহ ৫ জন আটক: র‌্যাব

খুলনায় অনলাইন বেটিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন চক্রের হোতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল। বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-মো. রাজিব, মো. এনামুল গাজী, মো. মেহেদী হাসান, মো. ইদ্রিস মোল্লা ও মো. মামুন হোসেন।

গণমাধ্যমে পাঠানো র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রূপসা উপজেলার একটি চক্র দীর্ঘদিন ধরে ওয়ানএক্সবেট, ভেলকি লিভ সহ বিভিন্ন বেটিং ওয়েব সাইটের মাধ্যমে অর্থ লেনদেন করে আসছে। এ চক্রটি অনলাইনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এবং বিকাশ/নগদ/রকেট/ইউপে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে অর্থ লেনদেন করে থাকে।

এরই প্রেক্ষিতে খুলনার র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল খুলনা রূপসা থানাধীন পূর্ব রূপসা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন বেটিংয়ের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনকারী চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে অনলাইন বেটিংয়ের কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।

উদ্ধার করা মোবাইল ফোন থেকে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে বিকাশ/নগদ/উপায়/রকেট ছাড়াও অনুমোদনহীন বিদেশি অ্যাপস মোবিক্যাশের সাহায্যে ওয়ানএক্সবেটসহ অন্যান্য অবৈধ বেটিং এ আয় ও ব্যয়কৃত ডলার এবং দেশিয় অর্থ অবৈধ উপায়ে লেনদেন সংক্রান্ত তথ্য পাওয়া যায়।

পরবর্তীতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

—-ইউএনবি