সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মিশরে গিজার গ্রেট পিরামিডের গোপন করিডোরের সন্ধান

অনলাইন ডেস্ক :

সাড়ে চার হাজার বছর পুরোনো গিজার গ্রেট পিরামিডের মূল প্রবেশদ্বারের কাছেই ৯ মিটার দীর্ঘ গোপন করিডোরের সন্ধান পেয়েছে মিশরীয় পুরাকীর্তি বিভাগ। বৃহস্পতিবার এ আবিষ্কারের কথা জানান দেশটির পুরাকীর্তি বিভাগের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৫ সাল থেকে শুরু হওয়া স্ক্যান পিরামিড প্রজেক্টের আওতায় প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যর মধ্যে টিকে থাকা একমাত্র পুরাকীর্তি গিজার পিরামিডের ভেতর এ লুকানো করিডোরের হদিস মিলেছে। এই স্ক্যান পিরামিড প্রজেক্টে খনন না করে ইনফ্রারেড থার্মোগ্রাফি, ত্রিমাত্রিক সিমুলেশন ও কসমিক রে ইমেজিংকে কাজে লাগিয়ে পিরামিডের স্থাপনার ভেতরে কী কী আছে, তা বের করার চেষ্টা চলছে। জার্নাল নেচারে প্রকাশিত এক নিবন্ধে আশা প্রকাশ করা হয়, এই গোপন করিডোরের আবিষ্কার পিরামিডের নির্মাণ বিষয়ে জ্ঞান এবং করিডোরের সামনে অবস্থিত একটি ত্রিকোণাকৃতির চুনাপাথরের কাঠামোর উদ্দেশ্য সম্পর্কে ধারণা দিতে ভূমিকা রাখবে। গিজার এই গ্রেট পিরামিডটি ফারাও খুফু বা চেপোসের আমলে, আনুমানিক দুই হাজার ৫৬০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। নির্মাণের সময় এর উচ্চতা ছিল ১৪৬ মিটার, যার ১৩৯ মিটার এখনো টিকে আছে। ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার বানানোর আগে মনুষ্যনির্মিত এর চেয়ে উঁচু স্থাপনা আর ছিল না। মিশরের পুরাকীর্তি বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, “যে অসম্পূর্ণ করিডোরের হদিস মিলেছে, সেটি পর্যটকরা এখন যেটাকে মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে, তার থেকে ৭ মিটার দূরে অবস্থিত। এই করিডোর হয় ওই মূল প্রবেশদ্বারের আশপাশ বা এখনো অনাবিষ্কৃত কোনো কুঠুরি বা জায়গার চারপাশে পিরামিডের ওজন পুনর্বন্টনের লক্ষ্যে বানানো হয়েছিল।” পিরামিডের অন্য অংশে স¤্রাটের সমাধি কক্ষের ওপরে থাকা ৫টি কক্ষও বিশাল স্থাপনাটির ওজন পুনর্বন্টনের লক্ষ্যে বানানো হয়েছিল বলে প্রতœতত্ত্ববিদরা ধারণা করছেন। প্রসঙ্গত, মিশরের পিরামিডগুলো দেশটির প্রধান পর্যটন আয়ের খাত। ২০১১ সালের বিদ্রোহে শক্তিশালী প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার ফলে এই খাতটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতা ও করোনভাইরাস মহামারির কারণে দেশটির পর্যটন খাত আরও ভেঙে পড়ে। ফলে এই খাতটিকে চাঙা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।