সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

অনলাইন ডেস্ক :

ভারতের প্রভাবশালী রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী রাজধানী দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন। স্যার গঙ্গা রাম হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তার অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতালটির একজন মুখপাত্র জানিয়েছেন, সোনিয়া বৃহস্পতিবার তাদের এখানে আসেন এবং পরবর্তীতে ভর্তি হন। স্যার গঙ্গা রাম হাসপাতালের ট্রাস্টি সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা জানিয়েছেন, ‘জ¦র সংক্রান্ত কারণ’ নিয়ে সোনিয়া গান্ধী চেষ্ট মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অরুপ বসু ও তার টিমের অধীনে আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল আছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে এ বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সোনিয়া গান্ধী। গত জানুয়ারিতে দিল্লির একটি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি। সোনিয়া গান্ধী ভারতের বৃহৎ ও পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ১৯৯৭ সালে প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন তিনি। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন। কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান হন তিনি। সোনিয়া দীর্ঘ সময় কংগ্রেসের সভানেত্রী থাকলেও তিনি কখনো ভারতীয় সরকারের কোনো সরকারি দায়িত্ব পালন করেননি। সূত্র: এনডিটিভি