সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

পাবনায় ৪০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, পাবনা :

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর সরদার পাড়ায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘ক’ অঞ্চলের সদস্যরা।
আটককৃত জাহাঙ্গীর সদর উপজেলার দোগাছি ইউনিয়নের বলরামপুর সরদার পাড়ার রাজু মিয়ার ছেলে ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা।
শুক্রবার সকালে তাকে আটক করা হয়। এসময় তার সহযোগী উজ্জ্বল পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ক অঞ্চলের উপপরিদর্শক জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারেন যে, বলরামপুরে একটি চক্র ফেনসিডিল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। এসময় তার বসত ঘর থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি চিহ্নিত চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে।
দুপুরে আটককৃত জাহাঙ্গীর ও তার সহযোগী উজ্জ্বলের বিরুদ্ধে মাদক আইনে পাবনা সদর থানায় একটি মামলা দেয়া হয়েছে। পলাতক উজ্জ্বল কে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।