সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় গ্রীন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বানিয়াছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক ইমন চৌধুরী।

নিহতরা হলেন- হাফেজ মোহাম্মদ ইসমাঈল সিদ্দীকি ও আরমান শাকিল। তাদের বাড়ি বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায়।

ইমন চৌধুরী বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া অংশে কক্সবাজারগামী গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

—-ইউএনবি