সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

কাবাডিতে জিতেই চলেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু কাপ ২০২৩ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) পল্টনের শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে আধিপত্য বিস্তার করে নেপালকে হারায় ৪০-২৪ পয়েন্টে (৩টি লোনাসহ)। ম্যাচের প্রথমার্ধে ২১-৯ পয়েন্টে এগিয়েছিল বাংলাদেশ। দুর্দান্ত খেলে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের রাসেল হাসান। আগের দুই ম্যাচে পোল্যান্ডকে ৫০-২২ এবং আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারায় বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে এটা নেপালের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা ইরাকের কাছে ৪৯-৪৮ পয়েন্টে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ইংল্যান্ডকে ৩৯-২৪ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করে তুলল বাংলাদেশ। আর তিন ম্যাচের দুটিতেই হেরে শেষ চারে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল নেপালের জন্য। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আজ শুক্রবার প্রতিপক্ষ ইংল্যান্ড। খেলাটি শুরু হবে দুপুর ২টায়। আর নেপালের পরবর্তী ম্যাচ একইদিনে, প্রতিপক্ষ আর্জেন্টিনা (বিকেল ৪টায়)।