সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

পাকিস্তানে না হলে শ্রীলঙ্কায় এশিয়া কাপ চান শোয়েব

অনলাইন ডেস্ক :

আর কয়েক মাস পর মাঠে গড়াবে এশিয়া কাপ। কিন্তু এখনও এর আয়োজন নিয়ে জটিলতা দূর হয়নি। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে খেলতে যেতে আপত্তি ভারত দলের। আবার পাকিস্তানও টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত যদি ভেন্যু বদলেই যায়, তাহলে আসরটি শ্রীলঙ্কায় দেখতে চান শোয়েব আখতার। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা টুর্নামেন্টটির ষোড়শ আসর। এরপর ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের আসরটি হবে ওয়ানডে সংস্করণের। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশ পাকিস্তানে যেতে চায় না ভারত। তাই আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আলোচনা চলছে। যদিও এতে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানে টুর্নামেন্টটি হোক, খুব করেই চান শোয়েব। তবে শেষ পর্যন্ত পরিবর্তন আসলে, শ্রীলঙ্কাকে যোগ্য আয়োজক হিসেবে দেখছেন তিনি। “আমি চাই এশিয়া কাপ পাকিস্তানে হোক। যদি কোনো কারণে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে শ্রীলঙ্কার টুর্নামেন্টটি আয়োজন করা উচিত।” এশিয়া কাপের কোনো সংস্করণের ফাইনালে এখন পর্যন্ত দেখা হয়নি ভারত-পাকিস্তানের। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও কখনও মুখোমুখি হয়নি তারা। টুর্নামেন্টটি যেখানেই হোক, ভারত-পাকিস্তানের ফাইনাল দেখতে মুখিয়ে আছেন শোয়েব। সঙ্গে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও এই দুই দলকে দেখতে চান তিনি। “এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই আমি।” এ পর্যন্ত আইসিসির দুটি টুর্নামেন্টের ফাইনালে দেখা হয়েছে ভারত-পাকিস্তানের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। ১০ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারায় পাকিস্তান।