সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

হাসান জাহাঙ্গীরের ‘সিঁড়ি’তে মিশা সওদাগর

অনলাইন ডেস্ক :

অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীর নিয়মিত নাটক নির্মাণ করে যাচ্ছেন। এবার পবিত্র ঈদুল ফিতরে বৈশাখী টেলিভিশনের জন্য ঈদের সাত পর্বের নাটক নির্মাণ করলেন তিনি। থ্রিলার এবং সাসপেন্সভিত্তিক গল্পের নাটক ‘সিঁড়ি’। ৭ পর্বের এই ধারাবাহিকে বিশেষ চমক হিসেবে থাকছেন মিশা সওদাগর, কাজী হায়াত, হাসান জাহাঙ্গীর। এ ছাড়াও চলচ্চিত্রের একঝাঁক তারকার উপস্থিতি মিলবে। অভিনয় করেছেন মারুফ, নিঝুম রুবিনা, আইভি নুর, নাদের খান, শাহিন, নিথর মাহবুব, সেলিমসহ অনেকে। ধারাবাহিক নাটক ছাড়াও হাসান জাহাঙ্গীর প্রতিবারের মতো এবার ঈদেও নিয়ে আসছেন হাফ ডজন ঈদের নাটক। প্রতিটি নাটকে গল্প এবং শিল্পীদের নিয়ে থাকবে চমক। নাটক নির্মাণের পাশাপাশি হাসান জাহাঙ্গীর বৈশাখী টেলিভিশনে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ এবং এনটিভিতে ‘প্রবাসী পরিবার’ সিরিয়ালের অভিনয় নিয়ে ব্যস্ত আছেন। ঈদ উপলক্ষে নির্মাণ করছেন প্রসাধনী পণ্যের বিজ্ঞাপন। সম্প্রতি দুবাই থেকে নির্মাণ করে এলেন মোল্লা ট্রাভেল অ্যান্ড টুরিজম এর বিজ্ঞাপন। ঈদের পরপর টিভিসি নির্মাণ করার উদ্দেশ্যে উড়াল দিবেন আমেরিকা, কানাডা এবং ইতালিতে। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর জানান, খুব শিগগির ‘ট্রল’ নামের একটি সিনেমা নির্মাণের কাজ শুরু করবেন। ইতোমধ্যে সিনেমাটির নাম এফডিসিতে এন্ট্রি করা হয়ে গেছে। গান রেকর্ডিং এর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে নতুন বছরে নতুন চমক নিয়ে আসবেন।