সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

এবারই প্রথম ফোক গানে ন্যান্সি

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো ফোক গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সম্প্রতি ‘হাঁসফাঁস’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেন। গোলাম রাব্বানীর লেখা ও মুরাদ নুরের সুরে গানটির সংগীত আয়োজন করছেন মুশফিক লিটু। গানটি নিয়ে তৈরি হবে একটি মিউজিক্যাল ফিল্ম। শিগগিরই এটি রিলিজ করা হবে। ন্যান্সি বলেন, ‘শুরু থেকেই আমি ভয়ে ছিলাম ফোক গান আমাকে দিয়ে হবে কিনা। কয়েক বার ভেবেছিলাম গানটা না করি। কি জানি কি হয়। গাওয়ার পর মনে হলো যতটা ভয় পেয়েছিলাম তারচেয়ে ভালো হয়েছে। আমার শ্রােতাদের জন্য এটি হবে একটা নতুন চমক।’ গোলাম রাব্বানী বলেন, ‘হঠাৎ করে একটা মানুষের যদি কথা বন্ধ হয়ে যায় হাসি বন্ধ হয়ে যায়, তখন যে একটা হাঁসফাঁস অবস্থা তৈরি হয় সেই ফিলটাই মূলত এই গানে পাওয়া যাবে।’ সংগীত পরিচালক মুশফিক লিটু বলেন, ‘অনেক দিন পর একটা নতুন ধরনের গান করলাম। এটা ঠিক রোমান্টিক বা বিরহর গানও না। কখনো কখনো মনে হতে পারে দুটোই। মজাটা এখানেই। ন্যানসিকে নতুনভাবে পাওয়া যাবে।’